পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে বৃষ্টির শঙ্কা কতটা?

0
পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে বৃষ্টির শঙ্কা কতটা?

সুপার এইটে গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। তবে ম্যাচের আগে আলোচনায় আবহাওয়া, বৃষ্টি কি আবারও ভোগাতে পারে?

এর আগে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। একইভাবে গ্রুপ পর্বে পাল্লেকেলেতেও জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। তাই আজকের ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবেই শঙ্কা ছিল সমর্থকদের মধ্যে।

তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, স্বস্তির খবরই আছে পাকিস্তান শিবিরে। ম্যাচের দিন পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা প্রায় ২৫ শতাংশ। বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা মাত্র ৬ শতাংশ। সন্ধ্যায় ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভাবনা নেমে আসবে ১৩ শতাংশে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রা থাকবে প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে এবং আর্দ্রতা প্রায় ৬৮ শতাংশ।

সুপার এইটের গ্রুপ ২–এ এক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নিউজিল্যান্ড। পাকিস্তানের সংগ্রহও ১ পয়েন্ট, আর শ্রীলঙ্কা এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here