পাকিস্তানের সিদ্ধান্তে অবাক গাঙ্গুলি

0
পাকিস্তানের সিদ্ধান্তে অবাক গাঙ্গুলি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

তিনি বলেছেন, বিশ্বকাপে ম্যাচ প্রত্যাহার করলে কেনো? এই প্রথম আমি শুনলাম যে, পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না। তারা (পাকিস্তান) শ্রীলঙ্কায় খেলছে। তাদের সিদ্ধান্তে আমি অবাক। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ বলেও মত দেন গাঙ্গুলি।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। তবে পাকিস্তান জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচে তারা মাঠে নামবে না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এরই মধ্যে বলেছেন, বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের পাশে দাঁড়াতে এমন পদক্ষেপ নিয়েছেন তারা। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি না হওয়ায়, তাদের জায়গায় সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিশাল অঙ্কের সম্ভাব্য আয় হারাবে আইসিসি। ম্যাচ বর্জনের ঘোষণা দেওয়ার পরপরই এই সিদ্ধান্তের সম্ভাব্য পরিণতির কথা জানিয়ে পাকিস্তানকে সতর্ক করে দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবানও জানানো হয়েছে। 

সূত্র: গাল্ফ নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here