পাকিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

0

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। ফলে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রাত ৯টায় মুখোমুখি হয় দুই দল।

চোটের কারণে সিরিজে না থাকা তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানদের অনুপস্থিতিতে পেস বোলিংয়ে নেতৃত্ব দেবেন শরীফুল ইসলাম-তানজিম হাসান সাকিবরা।

বাংলাদেশের একাদশ

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। 

পাকিস্তানের একাদশ

সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ হাসান আলি, হারিস রউফ ও আবরার আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here