পহেলা বৈশাখে তিন কনসার্টে ঢাকা মাতাবে ‘চিরকুট’

0
পহেলা বৈশাখে তিন কনসার্টে ঢাকা মাতাবে ‘চিরকুট’

পহেলা বৈশাখকে ঘিরে একাধিক বিশ্ববিদ্যালয় আয়োজিত তিনটি কনসার্টে গান শোনাবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের পরিবেশনায় থাকছে ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ অসংখ্য জনপ্রিয় মৌলিক গান।

চিরকুট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফিউশন ব্যান্ড, যারা রক, লোকসংগীত ও সমসাময়িক সাউন্ডের মিশেলে নিজেদের আলাদা স্টাইল তৈরি করেছে। দেশ-বিদেশের বহু মঞ্চে পারফর্ম করে তারা বাংলা ব্যান্ড সংগীতকে নতুনভাবে পরিচিত করেছে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে।

মঙ্গলবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, বিকেল ৩টায়, আয়োজন করছে নর্থ সাউথ বিশ্ববিদ‍্যালয় সাংস্কৃতিক সংগঠন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্ট এর আমন্ত্রণে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সকাল ১১টায়।

এর পরদিন ১৫ এপ্রিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে আরেকটি কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি।

চিরকুটের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমীর ভাষ্যে, ব্যান্ডটি সবসময় তরুণদের ভালোবাসায় এগিয়েছে। তিনি বলেন, “তারুণ্যের ভালোবাসা নিয়েই আমরা বারবার মঞ্চে ফিরি। এবারও বৈশাখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে।”

তিনি আরও বলেন, বৈশাখ উপলক্ষে তারা ‘দামী, যাদুর শহর’, ‘মরে যাব’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন এবং শ্রোতাদের সঙ্গে একসাথে উৎসব ভাগ করে নেবেন।

চিরকুটের এই বৈশাখী পারফর্মেন্সকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বৈশাখী উৎসবের আমেজ তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here