পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ১১ ফিলিস্তিনি আহত

0
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ১১ ফিলিস্তিনি আহত

অবৈধভাবে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি আহত হয়েছেন। 

শুক্রবার (১৭ অক্টোবর) হামলার ঘটনাটি। চিকিৎসকদের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানায়, জেরুজালেমের উত্তরে কাফর আকাব শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের একজন হাঁটুর নিচে এবং অপরজন, ১৭ বছর বয়সী এক কিশোর, পায়ে গুলিবিদ্ধ হয়।

স্থানীয় বাসিন্দারা ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফাকে জানান, ইসরায়েলি সেনা ও পুলিশ যৌথভাবে ওই শহরে অভিযান চালায়, যুবকদের তাড়া করে এবং গুলি ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। অভিযানের সময় তারা কয়েকটি সড়ক বন্ধ করে দেয় এবং স্থানীয়দের চলাচলে বাধা সৃষ্টি করে।

এর কয়েক ঘণ্টা আগে জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন। এর একদিন আগে, বৃহস্পতিবার, হেবরনের দক্ষিণে আর-রিহিয়া গ্রামে ফুটবল খেলার সময় ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here