পতাকা বৈঠকের পর ভারতীয় দুই যুবককে ফেরত দিয়েছে বিজিবি

0
পতাকা বৈঠকের পর ভারতীয় দুই যুবককে ফেরত দিয়েছে বিজিবি

আটকের সাত ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে দুই যুবককে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) 

গতকাল শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্তে বিজিবি ও বিএসএফের ১৫ মিনিটের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে শুক্রবার বিকেলের দিকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় যুবককে হাতেনাতে আটক করে বিজিবি। ভারতীয় দুই যুবক হলেন, ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) এবং একই জেলার সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে ফারুক মিয়া (২২)।

এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, পতাকা বৈঠকের মাধ্যমে দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here