
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শুক্রবার (৯ জুন) রাতে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের সাড়ে নয় মাইল এলাকা এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দুর্ঘটনায় নিহতদের বাড়ি জেলার তেঁতুলিয়া শালবাহান ইউনিয়নে বলে জানা গেছে।
তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ আলম সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইগজনের মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।

