নোয়াখালী এক্সপ্রেসে আফগানিস্তানের বাবা-ছেলে জুটি

0
নোয়াখালী এক্সপ্রেসে আফগানিস্তানের বাবা-ছেলে জুটি

আর মাত্র দু’দিন পর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। মাঠে গড়ানোর আগেই বড় চমক উপহার দিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।

প্রথমবার বিপিএলে অংশ নেওয়া এই দলটি দলে ভিড়িয়েছে আফগানিস্তানের তরুণ ব্যাটার হাসান ইসাখিলকে। তিনি আফগানিস্তান ক্রিকেটের কিংবদন্তি অলরাউন্ডার মোহাম্মদ নবির বড় ছেলে। এর আগে নবিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিল নোয়াখালী এক্সপ্রেস। ফলে এবারের বিপিএলে একই দলে মাঠে নামতে যাচ্ছেন বাবা ও ছেলে। এক বিরল ও দৃষ্টিনন্দন দৃশ্যের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা–ছেলের একসঙ্গে ছবি পোস্ট করে তাদের আগমনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় নোয়াখালী এক্সপ্রেস। যদিও দর্শকরা এর আগেও এই জুটিকে একসঙ্গে খেলতে দেখেছেন আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে, বিপিএলের মতো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে এটি প্রথম ঘটনা।

আগামী ২৬ ডিসেম্বর বিপিএলের উদ্বোধনী দিনেই মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। রাত পৌনে আটটায় শুরু হতে যাওয়া ম্যাচে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।

ডানহাতি ব্যাটার হাসান ইসাখিল মূলত ওপেনার হিসেবে খেলেন। এখনো আফগানিস্তানের জাতীয় দলে অভিষেক না হলেও, ১৯ বছর বয়সী এই ক্রিকেটার আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করেছেন।

নোয়াখালী এক্সপ্রেস স্কোয়াড

হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, সেদিকউল্লাহ আতাল, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মাজ সাদাকাত, জহির খান, মোহাম্মদ নবী, ইবরার আহমেদ, বিলাল সামি, হাসান ইসাখিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here