নোয়াখালীর মাইজদীতে ইলেকট্রনিক দোকানে চুরি

0
নোয়াখালীর মাইজদীতে ইলেকট্রনিক দোকানে চুরি

নোয়াখালীর মাইজদীতে একটি ইলেকট্রিক দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র দোকানের দরজা ভেঙে নগদ টাকা ছাড়াও প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগীর।

মঙ্গলবার রাতে জেলা শহর মাইজদীর প্রধান সড়কের দি ইলেকট্রিক জোন নামের দোকানে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর দোকানের কর্মচারী ও ব্যবসায়ী মালিকরা চুরির আতঙ্কে রয়েছে।

দোকান মালিক ও মাইজদী ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলমগীর বলেন, ‘গত সোমবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে আমি ও আমার কর্মচারীরা বাসায় যাই। মঙ্গলবার সকালে এসে দোকানের পেছনের দুটি দরজা ভাঙা দেখতে পাই। চোরের দল দোকানের দরজা ভেঙে ও তালা কেটে ভেতরে ঢুকে নগদ দুই হাজার দুইশ আশি টাকা, প্রায় তিন লাখ টাকার  বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে।’

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘চুরির ঘটনায় দোকান মালিক লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ওই চক্রটিকে শনাক্ত করতে দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কাজ করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here