নোয়াখালী সদর উপজেলায় দরিদ্র ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মাইজদীতে সদর উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০ জন শিক্ষার্থীর মাঝে ঈদ সামগ্রী ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক নুরুল আমিন খোকন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, যুব অধিকার পরিষদ নোয়াখালী জেলার সভাপতি ওসমান গণি রুবেল, সদর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জহির উদ্দিন সোহেল এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজুসহ ছাত্র, যুব ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, সমাজের অসহায় শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

