নোয়াখালীতে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

0
নোয়াখালীতে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

নোয়াখালীর বিভিন্ন স্থানে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন একদল তরুণ শিক্ষার্থী। 

রমজান উপলক্ষে স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে প্রতিদিন প্রায় ১০০ জন ছিন্নমূল দরিদ্র মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হচ্ছে। রমজানের শুরু থেকেই জেলা শহর মাইজদী, দত্তেরহাট ও সোনাপুরসহ বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

এর অংশ হিসেবে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় দত্তেরহাট এলাকায় প্রায় ১০০ জন ছিন্নমূল দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবক সংগঠন কুহক সমাজকল্যাণ ও সাইবার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহম্মেদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. ফখরুল ইসলাম নিরব। এ সময় আরও উপস্থিত ছিলেন খালেদ হাসান মিরাজ, খালেদ মাহমুদ সিজানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। আয়োজকরা জানান, রমজান মাসজুড়ে এই ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here