নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

0
নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

নোয়াখালীর সদর উপজেলায় এক মাদরাসার ছাত্রীকে (৫) ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক মো. রুহুল আমিনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গ্রেফতারকৃত রুহুল আমিন সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর গ্রামের হাজেরার বাপের বাড়ির মো. আবুল কালামের ছেলে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে উপজেলার কালাদরাফ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে। ঘটনার সময়কাল ঘটেছিল গত সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী ক্লাস চলাকালীন মধ্যবর্তী বিরতির সময় মাঠে খেলছিল। তখন শিক্ষক মো. রুহুল আমিন তাকে মাদরাসার অফিস রুমের পশ্চিম পাশের একটি শ্রেণিকক্ষে নিয়ে যান। সেখানে অভিযুক্ত শিক্ষক ভিকটিমের শরীরের স্পর্শকাতর অংশে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার পর ভিকটিম বাড়িতে ফিরে বিষয়টি তার মাকে জানায়। পরে মা সুধারাম থানায় একটি এজাহার দায়ের করেন।

সুধারাম থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। অভিযোগ পেয়ে অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষণিক গ্রেফতার করা হয়েছে। মামলায় আসামিকে বুধবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here