নোয়াখালীতে চুরির অভিযোগে তিনজনের গলায় জুতার মালা

0
নোয়াখালীতে চুরির অভিযোগে তিনজনের গলায় জুতার মালা

নোয়াখালী বেগমগঞ্জের ১৩নং রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিভিন্ন বাসাবাড়ি ও দোকানে চুরি এবং বিভিন্ন রিকশার ব্যাটারি চুরির অপরাধে বিক্ষুব্ধ লোকজন তিনজনকে গলায় জুতার মালা, ঝাড়ু পরিয়ে রাস্তায় ঘোরায়।

আজ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ সত্যতা স্বীকার করে জানান, রমজান মাস ও তারাবির সময় বিভিন্ন দোকানে ও বাসাবাড়িতে চুরি করছে এ তিন চোর। তাদেরকে আবার মারাও যায় না। এলাকাবাসী তিন চোরের কারণে অতিষ্ঠ। 

তিনি আরও বলেন, আমার নেতৃত্বে জুতার মালা দেওয়া হয়নি। বিক্ষুব্ধ কিছু লোক দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here