নেইমারের জোড়া গোলে সান্তোসের জয়

0
নেইমারের জোড়া গোলে সান্তোসের জয়

ভিলা বেলমিরো স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ভাস্কো দা গামাকে ২-১ ব্যবধানে হারিয়েছে সান্তোস। চোট কাটিয়ে ফেরার পর ভেলো কুবের বিপক্ষে ৪৫ মিনিটের মতো মাঠে ছিলেন নেইমার।

ওই ম্যাচে গোল না পেলেও একটি অ্যাসিস্ট ছিল ব্রাজিল রাজপুত্রের। দ্বিতীয় ম্যাচে ৯০ মিনিট খেলেন। পাননি গোল দেখা। তবে সিরি’আতে ফিরেই দেখারেন চমক। দলকে উপহার দিলেন জোড়া গোল।

ম্যাচ ঘড়ির ২৪ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে চমৎকার এক গোলে সান্তোসকে এগিয়ে দেন নেইমার। গোল করার পর তিনি প্রতিপক্ষ ভাস্কো সমর্থকদের দিকে আঙুল উঁচিয়ে ‘চুপ’ থাকার ইশারা করেন। এরপর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র স্টাইলে নেচে গোলটি উদযাপন করেন।

ম্যাচটি নেইমার এবং থিয়াগো মেন্দেসের মধ্যকার পুরোনো দ্বৈরথের কারণেও ছিল উত্তপ্ত। ২০২০ সালে মেন্দেসের এক ট্যাকলের কারণেই ক্যারিয়ার হুমকির মুখে পড়েছিল নেইমারের। আজ প্রথমার্ধে মাঠেই তাদের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয় নেইমারের।

প্রথমার্ধে সান্তোসের গোল শোধ করে ভাস্কো দা গামা বারোসের গোলে ৪৩ মিনিটে সমতায় ফিরে। তবে দ্বিতীয়ার্ধে সান্তোসকে আবারও উৎসব এনে দেন নেইমার। উইলিয়ান আরঁ-র একটি অসাধারণ লং পাস নিয়ন্ত্রণে নিয়ে নেইমার ভাস্কোর গোলরক্ষক লিও জারডিমের মাথার ওপর দিয়ে চিপ শটে জালে বল জড়ান ব্রাজিলীয়ান স্ট্রাইকার।

প্রতিযোগীতায় তৃতীয় হারের মুখ দেখল ভাস্কো দা গামা। এখন পর্যন্ত একটিও জয় পায়নি তারা। রয়েছে একটি ড্র। পয়েন্ট টেবিলে তলানি দলটি। দুই হার ও এক ড্রয়ের পর জয়ের মুখ দেখল সান্তোস। পয়েন্ট টেবিলে দলটির অবস্থান ১৩তম। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here