নিলামে আরও ৮৭ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

0
নিলামে আরও ৮৭ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নিলামের মাধ্যমে আরও ৮৭ মিলিয়ন বা ৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, আটটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

চলতি ফেব্রুয়ারি মাসে মোট ১৫৩ কোটি ৫০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কেনা হয়েছে। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৫৪৬ কোটি ৮৫ লাখ বা ৫.৪৬ বিলিয়ন ডলার। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here