নির্বাচনী সহিংসতা: পাথরঘাটায় ২ জনের কারাদণ্ড

0
নির্বাচনী সহিংসতা: পাথরঘাটায় ২ জনের কারাদণ্ড

বরগুনার পাথরঘাটা উপজেলায় নির্বাচনী সহিংসতার অভিযোগে দুজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার  দুপুরে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পনির শেখ এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কাঠালতলী ইউনিয়নের কিরনপুর গ্রামের ইউনুস মাস্টারের ছেলে তাইমুল ইসলাম (২৪) এবং একই এলাকার জিয়া শেখের ছেলে ওবায়দুল রহমান অভি (২৫)।

নৌবাহিনীর পাথরঘাটা কন্টিনজেন্ট এক খুদে বার্তায় জানায়, কাঠালতলী ইউনিয়নের কিরনপুর এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সহিংসতা ও গোলযোগের অভিযোগে তাঁদের আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের স্বীকারোক্তি ও জবানবন্দির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here