নাহিদ রানার প্রশংসা করে যা বললেন হাবিবুল বাশার

0
নাহিদ রানার প্রশংসা করে যা বললেন হাবিবুল বাশার

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে বল হাতে বড় অবদান রেখেছিলেন পেসার নাহিদ রানা। মাত্র ৭ ওভারে ২৪ রান দিয়ে তিনি একাই নিয়েছিলেন ৫ উইকেট।

এবার তাকে প্রশংসায় ভাসালেন বিসিবির নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

বৃৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখেমুখি হয়ে বাশার বলেন, দারুণ বোলার! নাহিদ উইকেট পেয়েছে, ভালো বল করেছে। আমাদের একজন পেসার ব্যাটারদের পেছনের পায়ে ঠেলে দিচ্ছে, এটা দেখতে পাওয়া ভীষণ আনন্দের ব্যাপার।

২০২৭ বিশ্বকাপ নিয়ে টাইগারদের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, পরের বিশ্বকাপের জন্য যে পরিকল্পনা করে বাংলাদেশ এগোচ্ছে, মৌসুমের প্রথম ম্যাচ খুব ভালো কাটল। ব্যাটিংও ভালো হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পারফরম্যান্স যেন ধারাবাহিক হয়। এটাই সামনে বড় চ্যালেঞ্জ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here