নাসিরনগরে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

0
নাসিরনগরে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের সাবেক মেম্বার জিতু মিয়া হত্যা মামলার ৪ আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-সিপিসি-১-এর ব্রাহ্মণবাড়িয়ার একটি মঙ্গলবার গভীর রাতে জেলার সরাইল উপজেলার বুধন্তি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধরমন্ডল গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে মোঃ তাহের মিয়া (৫০) ও নসাই মিয়া (৫৫), একই গ্রামের মোঃ তাহের মিয়ার ছেলে নাসির মিয়া (২২) ও মোঃ রাকিবুল ইসলাম প্রকাশ রাহিমুল ইসলাম (২৪)। তাদেরকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার বিকেলে র‌্যাব-৯-এর সিলেট অফিসের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জিতু মেম্বার বিভিন্ন সময় আসামীদের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করলে আসামীরা তাকে হত্যার ষড়যন্ত্র করতে থাকে এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি রাতে জিতু মেম্বার তার বাড়ি থেকে ধরমন্ডল বাজারে যাওয়ার পথে অটো স্ট্যান্ডের কাছে পৌছলে পূর্ব  থেকে উৎ পেতে থাকা আসামীরা জিতু মেম্বারকে জিম্মি করে অপহরণ করে আসামী আলমগীরের মার্কেটের সামনে  নিয়ে বেদম মারধোর করে। এতে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে আসামীরা চলে যায়।  পরে জিতু মেম্বারের আত্মীয় স্বজন তাকে উদ্ধার কওে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিতু মিয়ার ছেলে বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here