নারায়ণগঞ্জে ফসলি জমির মাটি কাটায় ৫ জনের জরিমানা

0
নারায়ণগঞ্জে ফসলি জমির মাটি কাটায় ৫ জনের জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফসলি জমির মাটি কেটে বিক্রির দায়ে পাঁচ ব্যক্তিকে আটক করে জরিমানা ও দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিবাগত রাতে রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা চকে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ফসলি জমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে হাতেনাতে আটক করা হয় মো. কাউসার, দীপু মোল্লা, রুবেল, হুমায়ুন এবং মো. কাউসার মিয়াকে। সেই সাথে আদালতের নির্দেশে আটককৃতদের মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন বলেন, কৃষিজমি রক্ষায় সরকারের কঠোর নির্দেশনা রয়েছে এবং এই ধরণের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here