নারায়ণগঞ্জে ক্যানসার সচেতনতায় সেমিনার

0
নারায়ণগঞ্জে ক্যানসার সচেতনতায় সেমিনার

নারীর স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য শিক্ষা এবং ক্যানসার প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সংগঠন ‘আমরা নারী’–এর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) নারায়ণগঞ্জে ক্যানসার সচেতনতাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‘আমরা নারী’ ও সিওক হেলথকেয়ারের যৌথ উদ্যোগে এবং চীনের মডার্ন ক্যানসার হাসপাতাল, গুয়ানজু ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় নারায়ণগঞ্জ পুলিশ লাইনস মাল্টিপারপাস হলে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চীনের প্রখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ লিন জিং, অ্যাসোসিয়েট চিফ ফিজিশিয়ান এবং ভাইস ডিরেক্টর, ইন্টারন্যাশনাল অনকোলজি ওয়ার্ড, চীনের মডার্ন ক্যানসার হাসপাতাল, গুয়ানজু। তিনি আধুনিক ক্যানসার চিকিৎসা পদ্ধতি, আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা এবং উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসাব্যবস্থার ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার তাসমীন আক্তার, পিপিএম (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), অতিরিক্ত পুলিশ সুপার, মো. ইব্রাহীম হোসেন এবং মো. হাসিনুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং সিওক হেলথকেয়ার-এর কো-ফাউন্ডার ফারহানা হাসনা তুলি।

আয়োজক প্রতিষ্ঠান ‘আমরা নারী’-এর প্রতিষ্ঠাতা, প্রধান সমন্বয়কারী ও মুখপাত্র এম এম জাহিদুর রহমান (বিপ্লব) তার বক্তব্যে বলেন, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতার মাধ্যমে ক্যানসারের মতো মরণব্যাধি থেকে সমাজকে সুরক্ষিত রাখতে গণমাধ্যম ও জনসম্পৃক্ততার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here