নানা তর্ক-বিতর্কের পর বাতিল ফিনালিসিমা

0
নানা তর্ক-বিতর্কের পর বাতিল ফিনালিসিমা

বৈশ্বিক উত্তেজনার মুখে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফিনালিসিমা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) ও দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল।

উভয় পক্ষের মতামতের পর আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা অব্যাহত থাকায় আয়োজকরা ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।

রবিবার (১৫ মার্চ)  উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, উভয় দেশের ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে ভিন্ন স্থানে ম্যাচটি আয়োজনের জন্য আলোচনা করেছে, কিন্তু নতুন আয়োজক স্টেডিয়াম বা তারিখ নিয়ে উভয় পক্ষ একমত হতে পারেনি।কোন ঐক্যমতে পৌঁছাতে না পেরে, পরিচালনা কমিটি ইভেন্টটি সম্পূর্ণরূপে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

ম্যাচ বাঁচানোর চেষ্টা হিসেবে উয়েফা বিভিন্ন বিকল্প প্রস্তাব সামনে আনে। প্রথম প্রস্তাব—২৭ মার্চ মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ আয়োজনের। সেখানে স্টেডিয়ামের সিট ভাগাভাগিরও প্রস্তাব দেওয়া হয়। কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং কনমেবল এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দেয়।

দ্বিতীয় প্রস্তাবটি—ফিনালিসিমাকে দুইটি ম্যাচে ভাগ করা। একটি বার্নাব্যুতে ২৭ মার্চ এবং আরেকটি বুয়েনস আইরেসে। অর্থাৎ দুই লেগে খেলার প্রস্তাব দেওয়া হয় দুই দলকে। তবে এই প্রস্তাবটিও আর্জেন্টিনার পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়।

পরবর্তীতে, ইউরোপীয় ফুটবল সংস্থা একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব দেয় ২৭ বা ৩০ মার্চ, যা আর্জেন্টিনা প্রত্যাখ্যান করে। আর্জেন্টিনা  বিশ্বকাপের পরে ম্যাচটি খেলার প্রস্তাব দেয়। কিন্তু স্পেন সেটাতে সায় দেয়নি। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩১ মার্চ খেলার জন্য রাজি হয়, যা সম্ভবপর হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here