নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩টি বন্দুক উদ্ধার

0
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩টি বন্দুক উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পৃথক দুটি অভিযানে তিনটি একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ জানুয়ারি রাতে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার ওয়াসাখালী হরিণখাইয়া মুখ এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

এ ছাড়া শনিবার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের জোড়াব্রিজ এলাকায় আরেকটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় আরও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস কে এম কপিল উদ্দিন কায়েস জানান, উদ্ধার করা তিনটি একনলা বন্দুক আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here