নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

0
নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক সোহেল হোসেন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে বরিশাল থেকে ঝালকাঠি ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাগর ও ব্যবসায়ী সোহেল হোসেন বরিশাল থেকে ঝালকাঠি ফিরছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here