নরসিংদীতে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

0
নরসিংদীতে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নরসিংদীর বেলাবোতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পাঁচ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বেলাবো সরকারি পাইলট মডেল মডার্ন উচ্চ বিদ্যালয় মাঠে বাদশা সাইফান আলী ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যবসায়ী কায়েস আহমেদ সেলিমের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এতে সদর ইউনিয়নের পাঁচ হাজার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ও সমাজসেবক হাকিম মো. হযরত আলী, নরসিংদী জেলা বিএনপির সদস্য এসএম শাহজাহান, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন নীলু, সিনিয়র সাংবাদিক মো. দুলাল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফাউন্ডেশনের পরিচালক হাকিম মো. হযরত আলী বলেন, অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবছরের মতো এবারও এই ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিন প্রায় পাঁচ হাজার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থসহ পোলাওয়ের চাল, তেল, ডাল, পেঁয়াজ, সেমাই ও চিনি বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here