নবীনগরে পাঠাগারের উদ্যোগে ঈদ উপহার পেল ৬০০ পরিবার

0
নবীনগরে পাঠাগারের উদ্যোগে ঈদ উপহার পেল ৬০০ পরিবার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে ৬০০ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের লালকুটির প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। জালশুকা ও আশপাশের গ্রামের ৬০০ জনের হাতে তুলে দেওয়া হয় ঈদের খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, চিনি, সেমাই, দুধসহ নিত্যপ্রয়োজনীয় উপকরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, পাঠাগার সম্পাদক মজিবুর রহমান খান, সাংবাদিক খন্দকার শফিকুল আলম স্বপন, বড়াইল জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমেদ এবং বড়াইল ইসলামিয়া সিরাজুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মুহসিনুল করিম হারুনী।

এছাড়া গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টু মোল্লা, সাবেক ফুটবলার জাফরুল ইসলাম বেলাল ও সমাজসেবী আশরাফুল হক রিজেনসহ স্থানীয়রা। অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন জালশুকা রহমানিয়া জামে মসজিদের ইমাম জামাল উদ্দিন।

জানা গেছে, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবী আবদুর রহিম হুমায়ুনের স্মরণে প্রতিষ্ঠিত আবদুর রহিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে প্রতিবছরই এ ধরনের মানবিক কর্মসূচি পরিচালনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here