নদীতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু, আরেকজন নিখোঁজ

0
নদীতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু, আরেকজন নিখোঁজ

নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার পর একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পানিতে ডুবে যাওয়া দুই শিশু হলো-মহিষখোলা গ্রামের আবদুল্লাহ শেখের মেয়ে আরিয়া (৭) ও এনায়েত শেখের মেয়ে রাফিয়া (৬)।

আরিয়ার মা মুনিয়া বেগম জানান, শনিবার দুপুরে তার মেয়ে আরিয়া (৭) ও প্রতিবেশি এনায়েত শেখের মেয়ে রাফিয়া (৬) বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা দু’জন নদীর গভীর পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়।অপর শিশু আরিয়ার খোঁজে স্বজনরা ও স্থানীয় লোকজন নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইদ্রিস আলী জানান, মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে ডুবে দুই শিশু নিখোঁজের পর রাফিয়া নামে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। অপর নিখোঁজ শিশু আরিয়াকে উদ্ধারের তৎপরতা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here