নতুন ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত

0
নতুন ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত

আফগানিস্তানকে স্বাগত জানিয়ে নতুন টেস্ট ভেন্যুর সূচনা করতে যাচ্ছে ভারত। আগামী জুনে এক টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে আসবে আফগানিস্তান দল।

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের পূর্ণ সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, ৬ জুন নিউ চণ্ডীগড় স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। এই ম্যাচ দিয়েই ভারতের ৩১তম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করবে নিউ চণ্ডীগড়ের মাঠ।

টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৪ জুন ধর্মশালায়, ১৭ জুন লখনৌতে এবং ২০ জুন চেন্নাইয়ে।

আফগানিস্তান ও ভারতের মধ্যকার এটি হবে মাত্র দ্বিতীয় টেস্ট। এর আগে ২০১৮ সালে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত একমাত্র টেস্টে ইনিংস ও ২৬২ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল ভারত।

এদিকে, ২০২৬ সালের আইপিএল আসর শেষ হবে ৩১ মে। টুর্নামেন্ট শেষ হওয়ার মাত্র পাঁচ দিন পরই লাল বলের ক্রিকেটে ফিরবেন দুই দলের ক্রিকেটাররা। ব্যস্ত সূচির মধ্যেই তাই নতুন ভেন্যুতে আন্তর্জাতিক টেস্ট দিয়ে শুরু হবে ভারতের নতুন অধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here