নতুন করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে ইসরায়েলের অনুমোদন

0
নতুন করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে ইসরায়েলের অনুমোদন

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বিমান বাহিনী এ পর্যন্ত ইরানের ওপর ১৫ হাজারের বেশি বোমা ছুঁড়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। গত জুনে ১২ দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে ব্যবহৃত গোলাবারুদের চারগুন বোমা এবার নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রী জানান, বুধবার নতুন করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলের সামরিক বাহিনী অনুমোদন দিয়েছে।

যদিও যুক্তরাষ্ট্র বলছে, ইরানের সাথে একটি সমঝোতা বা শান্তি-আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং ইতোমধ্যে পাকিস্তান, তুরস্ক এবং মিসর এ ব্যাপারে মধ্যস্থতা করতে সম্মত হয়েছে।

এদিকে, ইরানের পক্ষ থেকে কোনো আলোচনা চালানোর বিষয়টি অস্বীকার করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১৫-দফা শান্তি আলোচনার কাগজ ইরানের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু এরইমধ্যে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধানের সাথে বৈঠকের পর ইরানে হামলার নতুন টার্গেট অনুমোদন করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা ২৬তম দিন গড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে সারাবিশ্বে জ্বালানির বাজারে চরম অস্থিরতা শুরু হয়েছে।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here