নড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে পাঁচজন আহত, আটক ১০

0
নড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে পাঁচজন আহত, আটক ১০

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০টি ঘর-বাড়ি ভাঙচুর লুটপাট করার অভিযোগও পাওয়া গেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় হঠাৎ করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয় এবং হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। আহতদের প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here