নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু

0
নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু

নওগাঁয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। 

বুধবার বিকেলে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বইমেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। 

আয়োজকরা জানান, মেলায় খাবার ও হ্যান্ডিক্রাফট এবং ক্ষুদ্র ও কুটির শিল্পসহ ৫০টি দোকান রয়েছে। এর মধ্যে ৩০টি বইয়ের দোকান রয়েছে। এছাড়া শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইডস। সপ্তাহব্যাপী মেলায় নানা অনুষ্ঠানমালা দিয়ে সাজানো হয়েছে। 

আয়োজনে থাকছে শিক্ষার্থীদের জন্য ভাষার গান, সাধারণ জ্ঞান, গদ্য পাঠ ও হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা ও নৃত্যানুষ্ঠানসহ নানা আয়োজন। এছাড়া গুণিজনদের একুশে পরিষদ পদক ও পুরস্কার প্রদান করা হবে। উদ্বোধনের দিন সন্ধ্যায় শতকণ্ঠে ভাষার গান পরিবেশিত হয়। প্রথম দিন দর্শনার্থীদের আগমনে মেলা প্রাঙ্গণ মুখরিত হয় উঠেছিল।

এ সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ এসএম মোজাফ্ফর হোসেন, সংগঠনের উপদেষ্টা ডা. ময়নুল হক দুলদুল, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, প্রকৌশলী গুরুদাস দত্ত, একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, সাধারণ সম্পাদক এমএম রাসেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here