নওগাঁয় ‌‘চার কোটি টাকা নিয়ে উধাও’ হওয়া সেই এনজিওর পরিচালক গ্রেফতার

0
নওগাঁয় ‌‘চার কোটি টাকা নিয়ে উধাও’ হওয়া সেই এনজিওর পরিচালক গ্রেফতার

নওগাঁর পোরশা থেকে গ্রাহকদের ‘চার কোটি টাকা নিয়ে উধাও’ হওয়া বেসরকারি সংস্থা (সাকো)-এর নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম জহিরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার জহুরুল ইসলাম জহির উপজেলার দুয়াপাল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, বেশ কয়েকজন গ্রাহক বাদী হয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে আসামি জহুরুল ইসলাম দীর্ঘদিন পলাতক থাকায় তার নামে বিজ্ঞ আদালত ৩টি সিআর সাজা পরোয়ানা ও ৪টি নরমাল সিআর পরোয়ানা ইস্যু করেন।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জহুরুল ইসলাম সাকো নামে একটি এনজিওর মাধ্যমে গ্রাহক সৃষ্টি করে পোরশা ও সাপাহার এলাকার নিরীহ লোকজনদের তিন থেকে চার কোটি টাকা আত্মসাৎ করে কয়েক বছর আগে আত্মগোপন চলে যান। পলাতক অবস্থায় প্রতারক জহুরুল ইসলাম বিভিন্ন সময় ছদ্মনাম ব্যবহার করেন এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকলেও তিনি ভারতে অবস্থান করছেন বলে তার নিজ এলাকায় লোকজনের কাছে প্রকাশ করেন। আদালতের পরোয়ানার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আসামিকে গ্রেফতার করা হয়। 

তিনি আরও জানান, জেলার বড় অপরাধী এবং ওয়ারেন্টভুক্তদের গ্রেফতারের ব্যাপারে জেলা পুলিশের তৎপরতা আগের চেয়ে জোরদার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here