আইপিএলে চলতি আসরকে সামনে রেখে ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক জেমস ফস্টারকে চেন্নাই সুপার কিংসের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যেখানে তিনি প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের অধীনে কাজ করবেন।
২০০১ এবং ২০০৯ সাল পর্যন্ত ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার পর ২০১৮ সালে অবসর নেন ফস্টার। এরপর তিনি কোচিং ক্যারিয়ার শুরু করেন। ফস্টার গত বছর প্রধান কোচ হিসেবে ডেজার্ট ভাইপার্সকে আইএলটি২০ শিরোপা জিততে ভূমিকা রেখেছেন। সম্প্রতি দ্য হান্ড্রেড-এর বার্মিংহাম ফিনিক্স তাকে সহকারী কোচ হিসেবে নিযুক্ত করেছেন। অন্যদিকে ফস্টার আন্তর্জাতিক পর্যায়ে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড উভয় দলের সঙ্গেই কাজ করেছেন।
তিনি এর আগে কেকেআর-এর হয়ে ফিল্ডিং কোচ এবং সহকারী কোচ হিসেবে বেশ কয়েক মৌসুম কাজ করেছেন।পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে চলতি আসরে ৩০ মার্চ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামবে। এরপর তারা ঘরের মাঠে পাঞ্জাব কিংস (৩ এপ্রিল) পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (৫ এপ্রিল) এবং আবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের (১১ এপ্রিল) বিপক্ষে খেলবে।

