ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

0
ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কিশোরী ধর্ষণের মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বিকেলে র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানিয়েছেন। 

গ্রেফতার বাহাদুর হাওলাদার(২৯) গলাচিপা উপজেলার পক্ষিয়া গ্রামের আবুল হাওলাদারের ছেলে।
র‌্যাব জানায়, গত ১৭ জুন রাত তিন টায় কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। তখন বাহাদুর তাকে বিয়ের প্রলোভন দিয়ে একটি টেইলার্সে নিয়ে যায়। সেখানে কিশোরীকে জোরপূর্বক ধর্ষন করে। কিশোরীর ডাকচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে বাহাদুর পালিয়ে যায়। এ ঘটনায় গলাচিপা থানায় মামলা করে। মামলার হিসেবে শনিবার রাতে গলাচিপা উপজেলার গুয়াবাড়িয়া চৌরাস্তা থেকে গ্রেফতার করা হয়। তাকে রবিবার গলাচিপা থানায় সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here