দেড় ডজন মামলার আসামি ‌‌‘টেনশন গ্রুপের’ প্রধান সীমান্ত গ্রেফতার

0
দেড় ডজন মামলার আসামি ‌‌‘টেনশন গ্রুপের’ প্রধান সীমান্ত গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ত্রাস আলোচিত কিশোর গ্যাং ‘টেনশন গ্রুপের’ প্রধান রাইসুল ইসলাম সীমান্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে স্থানীয় জনতা আটকে পুলিশে সোপর্দ করে বলে জানা গেছে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় নাসিক ২নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাইসুল ইসলাম সীমান্ত সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিকের বড় ছেলে। তার বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রেফতার কিশোর গ্যাংয়ের এই প্রধানকে মৌচাক এলাকায় দেখতে পেয়ে স্থানীয়রা আটকে বেধড়ক মারধর চালায়। পরবর্তীতে থানা পুলিশকে অবগত করে তাদের কাছে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, সীমান্তকে জনতা ধরে আমাদের নিকট হস্তান্তর করেছে। প্রাথমিক অবস্থায় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী হত্যা ও হত্যাচেষ্টাসহ রুজু থাকা ১৮টি মামলার তথ্য পেয়েছি। আরও কয়টা মামলা রয়েছে তার লিস্ট খোঁজা হচ্ছে।

উল্লেখ্য, আলোচিত এই কিশোর গ্যাংয়ের প্রধান বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের আশ্রয় প্রশ্রয়ে সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here