দেওয়ানগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ

0
দেওয়ানগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার উপজেলার ৩ নম্বর পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে নিজ বাড়িতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া নিজ উদ্যোগে এসব উপহার বিতরণ করেন।

এ সময় তিনি নিজ হাতে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম ফর্সা, সহ-সভাপতি মোনায়েম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চেয়ারম্যান সেলিম মিয়া বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।

তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের মাধ্যমেও উপহার পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here