দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় ঢাকা

0
দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় ঢাকা

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা-ও বায়ুদূষণের কবলে রয়েছে। কিছুদিন আগে শহরটির বায়ুমান কিছুটা উন্নতি হলেও সম্প্রতি আবার দূষণ বেড়েছে। গত কয়েক দিন ধরেই সকালবেলা বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টায় দূষিত শহরের তালিকায় ১৯৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।  আর ২১৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে দিল্লি। 

3

এদিকে একই সময়ে ১৯৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৮৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের কাঠমুন্ড এবং ১৮১ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে সেনেগালের ডাকার।

বায়ুমানের সূচক বা Air Quality Index (একিউআই) অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে ধরা হয়। আর ২০১ থেকে ৩০০-এর মধ্যে একিউআই থাকলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here