এলাকার উন্নয়নে কোন প্রকার দুর্নীতি, স্বজনপ্রীতি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিটি এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিগত ১৬ বছরের নানা অনিয়ম দূর করতে নির্দেশ দিয়েছেন। জনগণের কল্যাণে সব কাজ করা হবে।
রবিবার (১ মার্চ) দুপুরে সেনবাগ উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় এক হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটেয়ারি, সেনবাগ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক এম এ আজিজ চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

