দুবাই–আবুধাবি–দোহা–মানামা–জেরুজালেমে বিস্ফোরণ

0
দুবাই–আবুধাবি–দোহা–মানামা–জেরুজালেমে বিস্ফোরণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, কাতারের দোহা এবং বাহরাইনের মানামাতে নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এছাড়া জেরুজালেম শহরেও বিস্ফোরণ হয়েছে। বিভিন্ন বার্তা সংস্থার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও বাহরাইনের রাজধানীতে বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহর দুবাইয়েও বিস্ফোরণ হয়েছে। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরবে অবস্থিত মার্কিন স্বার্থে হামলা করছে ইরানি বাহিনী। সূত্র: দ্য গার্ডিয়ান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here