দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যকে দেশ থেকে বের করে দেয়ার দাবি ট্রাম্পের

0
দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যকে দেশ থেকে বের করে দেয়ার দাবি ট্রাম্পের

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় দুই ডেমোক্র্যাট আইনপ্রণেতাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা হলেন মার্কিন কংগ্রেসের দুই সদস্য ইলহান ওমর এবং রাশিদা তালিব।

ভাষণের সময় প্রতিবাদে চিৎকার করায় তাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, তাদের “যেখান থেকে এসেছেন সেখানে” ফেরত পাঠানো উচিত। 

বৃহস্পতিবার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-র এক প্রতিবেদনে বিস্তারিত জানায়।

ঘটনার সময় ওমর ও তালিব চিৎকার করে বলেন, আপনারা আমেরিকানদের হত্যা করেছেন! পরে ওমর সামাজিকমাধ্যমে লেখেন, তিনি তার বক্তব্যে অটল আছেন এবং দাবি করেন, তার নির্বাচনী এলাকার দুই ব্যক্তির মৃত্যুর জন্য প্রশাসন দায়ী।

পরদিন ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে দুই মুসলিম আইনপ্রণেতাকে ‘কুটিল ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ’ আখ্যা দিয়ে লেখেন, তাদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা উচিত। তিনি আরও বলেন, তারা দেশের উপকারে আসতে পারেন না, বরং ক্ষতিই করতে পারেন।

ট্রাম্পের মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সমালোচকদের মতে, নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তবে ট্রাম্পপন্থীরা বলছেন, ভাষণের সময় প্রতিবাদ জানানো শিষ্টাচারবিরোধী ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here