আগামী ২৮ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম আসর। আসরকে সামনে রেখে যাবতীয় প্রস্তুতিতে সময় পার করছেন ফ্র্যাঞ্চাইজি।
এমন সময়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও দিল্লি ক্যাপিটালসের মেন্টর কেভিন পিটারসেন পদত্যাগ করেছেন। পিটারসন জানিয়েছেন, তিনি এই ভূমিকার জন্য প্রয়োজনীয় সময় দিতে পারবেন না। তবে ৪৫ বছর বয়সী সাবেক এই খেলোয়াড় অর্থ সমৃদ্ধ ইভেন্টে আবারও ধারাভাষ্য বাক্সে ফিরে আসবেন।
২০২৫ চালে দিল্লি ক্যাপিটালসের একজন পরামর্শদাতার দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তার সংক্ষিপ্ত মেয়াদ শুরু হওয়ার মাত্র এক বছর হতেই পদত্যাগ করেছেন।
পিটারসেন তার এক্স অ্যাকাউন্টে হিন্দিতে একটি নোট লিখে ভক্তদের তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি লিখেছেন, আমি এই মৌসুমে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা হতে পারব না। কাজের জন্য প্রয়োজনীয় সময়ের জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ হতে পারছি না। সকল খেলোয়াড়দের জন্য। তবে আমি তোমাদের আবার ধারাভাষ্য বাক্সে দেখা করবো। আইপিএল বিশ্বের সেরা লীগ এবং শিগগরিই তোমাদের সকলকে দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে পারছি না।
উল্লেখ্য, ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইংল্যান্ডের অধিনায়কত্ব করা দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত কেভিন পিটারসেন ২০১০ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার পান, যা ইংল্যান্ডের প্রথম আইসিসি ট্রফিতে অবদান রাখে।

