দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলায় শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
সভায় আরও উপস্থিত ছিলেন পানি সম্পদের মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ জেলার বিভিন্ন দপ্তরে প্রধান ও এনজিও এবং চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ।

