দিনাজপুরে দোলনচাঁপা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত

0
দিনাজপুরে দোলনচাঁপা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত

দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ রেলস্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রবিবার সকাল ৮টা ১৩ মিনিটে এ ঘটনা ঘটে।

সেতাবগঞ্জ স্টেশন মাস্টার মজনুর রহমান জানান, পঞ্চগড় থেকে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর লাইনে প্রবেশের সময় ‘গ’ নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকাজ চলমান রয়েছে।

সেতাবগঞ্জ স্টেশন মাস্টার মজনুর রহমান জানান, পঞ্চগড় থেকে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সেতাবগঞ্জ স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশের সময় ‘গ’ নম্বর বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। যাত্রীদের সেবার কথা বিবেচনায় নিয়ে যে বগিটি লাইনচ্যুত হয়, সেই বগিটি রেখে অন্যান্য বগি নিয়ে ট্রেনটি সান্তাহার অভিমুখে যাত্রা করেছে এবং অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

দিনাজপুর স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান জানান, সেতাবগঞ্জ রেলস্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর লাইনে একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে ২ নম্বর রেল লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রোববার সকালে পঞ্চগড় থেকে একতা এক্সপ্রেস সঠিক সময় ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সেতাবগঞ্জ ও দিনাজপুর স্টেশন অতিক্রম করে ঢাকা অভিমুখে ছেড়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here