দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে পরিদর্শন টিম গঠন

0
দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে পরিদর্শন টিম গঠন

চলতি বছরের দাখিল পরীক্ষার পূর্ব প্রস্তুতির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলার কেন্দ্রসমূহ পরিদর্শনের জন্য বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে পরিদর্শন টিম গঠন করেছে বাংলাদেশ মাদ্রাসাশিক্ষা বোর্ড।

বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বোর্ডের ১৬ জন কর্মকর্তার নেতৃত্বে এই টিমগুলো দেশের বিভিন্ন জেলা সফর করবেন। এর মধ্যে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা এবং রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ চাঁদপুর জেলার কেন্দ্রসমূহ পরিদর্শন করবেন। 

এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান সিলেট বিভাগের চার জেলা (সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার) পরিদর্শন করবেন। 

অন্যান্য কর্মকর্তারাও পর্যায়ক্রমে নোয়াখালী, বরিশাল, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও কুমিল্লাসহ নির্ধারিত জেলাগুলো পরিদর্শন করবেন।

অফিস আদেশে জানানো হয়েছে, পরিদর্শনকারী কর্মকর্তাগণ কেন্দ্র পরিদর্শনের সময় প্রতিটি কেন্দ্রের অসঙ্গতি এবং সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য পরিদর্শন বহিতে লিপিবদ্ধ করবেন।

প্রতিটি কেন্দ্র সম্পর্কে আলাদা আলাদা এবং সুস্পষ্ট মতামতসহ একটি বিস্তারিত প্রতিবেদন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে।

পরিদর্শন প্রতিবেদনে কেন্দ্রের মোট পরীক্ষার্থী ও কক্ষ সংখ্যা, বেঞ্চের বিন্যাস, আসন ব্যবস্থা এবং কেন্দ্রটি সিসি ক্যামেরার আওতাভুক্ত কি না-তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এছাড়া পরীক্ষার্থীরা নিজ মাদ্রাসার কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে কি না এবং পরীক্ষা পরিচালনার জন্য পৃথক নিয়ন্ত্রণ কক্ষ আছে কি না-সেসব বিষয়ও প্রতিবেদনে অন্তর্ভুক্ত থাকবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here