দলকে শক্তিশালী করে জনগণের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান এমপি মোশারফের

0
দলকে শক্তিশালী করে জনগণের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান এমপি মোশারফের

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন বলেছেন, দলকে শক্তিশালী করে এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিতে হবে দেশটা সবার। কারো সঙ্গে জুলুম না করার জোরালো আহ্বান জানান তিনি।

আজ সোমবার বিকালে নন্দীগ্রাম উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে নন্দীগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা বিএনপির সদস্যবৃন্দ, ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং গ্রাম কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here