দক্ষিণ আফ্রিকার কাছে হার, যা বললেন ভারতীয় কোচ

0
দক্ষিণ আফ্রিকার কাছে হার, যা বললেন ভারতীয় কোচ

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে বড় ধাক্কা খেয়েছে ভারত। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ মাত্র ১১১ রানে গুটিয়ে যায়।

তবে এই হারের পেছনে ব্যাটারদের দোষ দেখতে পাচ্ছেন না দলটির ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। দলে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই পরিস্থিতিতে দলে পরিবর্তনের দরকার কিনা বুঝতে পারছেন না তিনি।

কোটাকের মতে, দিনটা ভারতীয় দলের ছিল না। সেই কারণেই হারতে হয়েছে। তিনি বলেন, ‘আমি বলব না, চাপ সামলাতে না পেরে হেরেছি। অনভিজ্ঞতার প্রশ্নই উঠছে না। এত আইপিএল ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার পর অভিজ্ঞতার অভাবের দোহাই দেওয়া যায় না। আমি বলব, দিনটা আমাদের ছিল না। সবারই খারাপ দিন ছিল।’

তবে চলতি বিশ্বকাপে দলের ব্যাটিং পারফরম্যান্স যে চিন্তা বাড়াচ্ছে, তা স্বীকার করে নিয়েছেন কোটাক। তিনি বলেন, আমাদের ব্যাটিং ভালো হচ্ছে না। সেটা চিন্তার কারণ। আমরা ভাবছি। গৌতম ও সূর্য এই বিষয়ে কথা বলেছে। যদি কিছু পরিবর্তন হয় তো ওরা পরিবর্তন করবে।

তবে ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট দলের পারফরম্যান্সে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, আমরা অনেক বড় মাপের ভুল করে ফেলেছি। কেউ এসে আপনাকে সেমিফাইনালের টিকিট হাতে ধরিয়ে দেবে না। এখন সব দায়িত্ব এই ক্রিকেটারদের ওপরই, তাদের ঘুরে দাঁড়াতে হবে এবং টানা দুটি ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখাতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here