ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাবের টহল ও চেকপোস্ট জোরদার

0
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাবের টহল ও চেকপোস্ট জোরদার

‎আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জের বিভিন্ন আবাসিক এলাকা ও ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে নিরাপত্তা টহল ও চেকপোস্ট জোরদার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১১টা ৪৫ মিনিটে এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

র‍্যাব জানায়, ঈদুল ফিতরের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নারায়ণগঞ্জ ছাড়ছেন অধিকাংশ মানুষ। ফলে শহরসহ আশপাশের এলাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়ছে। এই সুযোগে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধের আশঙ্কা বেড়ে যায়। পাশাপাশি মহাসড়কগুলোতেও ডাকাতির ঝুঁকি থাকে। এমন পরিস্থিতিতে অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সিটি, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাসহ ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে বিভিন্ন এলাকায় র‍্যাব-১১ এর টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও খুনসহ সব ধরনের অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনগণের জানমাল রক্ষায় র‍্যাব-১১ সর্বদা প্রস্তুত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here