ডিজনির প্রধান সিইও জোশ ডি’আমারো

0
ডিজনির প্রধান সিইও জোশ ডি'আমারো

ওয়াল্ট ডিজনি কোম্পানির পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে  জশ ডি’আমারোকে ওয়াল্ট ডিজনি কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে নির্বাচিত হয়েছেন। আগামী ১৮ মার্চ থেকে তিনি বর্তমান সিইও বব আইগারের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

তিনি বর্তমানে কোম্পানির থিম পার্ক ও কনজ্যুমার প্রোডাক্টস বিভাগের প্রধান। স্থানীয় সময় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিজনির বোর্ড ডি’আমারোর সিইও নিয়োগের ঘোষণা দেয়। এর মাধ্যমে মিডিয়া জায়ান্টটির দীর্ঘদিন ধরে আলোচিত উত্তরাধিকার নির্ধারণ প্রক্রিয়ার ইতি ঘটে। আইগারসহ ১০ সদস্যের বোর্ডের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে ডি’আমারোর নিয়োগ অনুমোদন করে।

ডিজনিতে জশ ডি’আমারো প্রায় তিন দশকের কর্মজীবনে, ডি’আমারো মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিকভাবে কোম্পানির বিভিন্ন স্তরে নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। যার মধ্যে রয়েছে অর্থ, ব্যবসায়িক কৌশল, বিপণন, সৃজনশীল উন্নয়ন এবং পরিচালনা। তার অতীতের পদগুলোর মধ্যে রয়েছে ডিজনিল্যান্ড রিসোর্টের সভাপতি এবং ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড রিসোর্টের সভাপতি উল্লেখযোগ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here