ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

0
ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দলটির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ভাগদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাউয়াগাড়ী কুঞ্জ মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন দিপু, গোবিন্দগঞ্জের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ শামীম কাওসার লিংকন, ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া মন্ডল লুলুসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here