ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

0

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা ১৫শ পিস ইয়াবাসহ আল-মনসুর নামের এক উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছেন জেলা মাকদদ্রব্য অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে উপজেলার ভানোর কাকটালি বাজার থেকে তার সারের দোকান থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ।

গ্রেফতারকৃত আল-মনসুর বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও কলেজপাড়া এলাকার সফিউল ইসলামের ছেলে। তিনি বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, বিষয়টি আমি শুনিনি। তবে ঘটনা সত্য হলে আমরা সাংগঠনিকভাবে এটার ব্যবস্থা নেবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here