ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

0
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

গাইবান্ধা সদর উপজেলায় মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মিলি বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

রবিবার (১ মার্চ) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাঙ্গা ডিপ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলি বেগম ওই এলাকার গোরস্থানপাড়া গ্রামের ভ্যানচালক খোরশেদ আলমের স্ত্রী।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাব্বির রহমান জানান, দুপুরে মাটি বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলি বেগম নামে ওই পথচারীকে মৃত ঘোষণা করেন। বাকী চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এক নারী নিহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here